images

খেলা / ফুটবল

টেবিল টপার আর্সেনালকে রুখে দিল উলভারহ্যাম্পটন

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। কিন্তু এই ম্যাচে সুবিধা করতে পারেনি গানাররা। বিপরীতে দুর্দান্ত ফুটবল খেলে আর্সেনালকে রুখে দিয়েছে উলভারহ্যাম্পটন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উলভসের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। প্রথম হাফে সাকার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও, দ্বিতীয় হাফে হয় নাটক।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটে রাইসের অসাধারণ এক ক্রস থেকে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্তেতার দল। দ্বিতীয় হাফে আবারও গোল করে গানাররা।

আরও পড়ুন
OJIL

বিশ্বকাপজয়ী ওজিল এখন বাংলাদেশে

৫৬তম মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের থ্রু বল ধরে বল জালে পাঠান পিয়েরো হিনকাপিয়ে। এই গোলের পর মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্সেনাল। তবে নাটকের শুরুটা হয় ৬১ মিনিটে। 

হুগো বুয়েনো উলভসের হয়ে প্রথম গোলটি করেন। আর ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উলভসকে সমতায় ফেরান এডোজি। যদিও গোলটি হওয়ার পেছনে গ্যাব্রিয়েল ও রায়ার ভুল ছিল।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। আর ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে নিচে রয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।  

আরটিভি/এসআর