images

খেলা / আন্তর্জাতিক / ক্রিকেট

মৌমাছির কামড়ে প্রাণ হারালেন আম্পায়ার

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০১ পিএম

অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক অভিজ্ঞ আম্পায়ার। ভারতের উত্তর প্রদেশের কানপুরে এই ঘটনা ঘটেছে। এ ছাড়াও আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন নিহত মানিক গুপ্ত (৬৫)। প্রায় ৩০ বছর ধরে তিনি বিভিন্ন আঞ্চলিক ও বয়সভিত্তিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

ঘটনার দিন একটি বয়সভিত্তিক ম্যাচে দায়িত্ব পালন করছিলেন তিনি, তখনই হঠাৎ করে মৌমাছির ঝাঁক মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ওপর আক্রমণ চালায়।

আরও পড়ুন
copy

ভারতকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি!

হঠাৎ এ হামলায় মাঠে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলোয়াড় ও দর্শকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে গুরুতরভাবে আহত হন মানিক গুপ্ত।

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক আম্পায়ার জগদীশ শর্মাও আহত হয়েছেন।

তবে বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে  তিনি। আহত অন্যান্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্রিকেট অঙ্গনে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনিক গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে তিরুবনন্তপুরমে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার একটি ম্যাচও মৌমাছির আক্রমণের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। যদিও সে ঘটনায় কেউ প্রাণ হারাননি।

আরটিভি/এসআর