images

খেলা / ফুটবল

নারী এশিয়ান কাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩১ পিএম

এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংলিশ কোচ পিটার বাটলার বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই দল ঘোষণা করেন।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন সুইডেনভিত্তিক ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকি। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দল থেকে সুযোগ পেয়েছেন দুই তরুণ ফুটবলার আলপি আক্তার ও সৌরভী আকান্দা প্রীতি। 

বাংলাদেশ দল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে এশিয়ার শীর্ষস্থানীয় টুর্নামেন্ট এএফসি নারী এশিয়ান কাপে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচ ক্যামেরন লর্ড-এর তত্ত্বাবধানে ১২ দিনের একটি ফিটনেস ক্যাম্পে অংশ নেয় দল। এ সময় কোচ পিটার বাটলার সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করাচ্ছিলেন।

প্রাথমিকভাবে ঘোষিত ২৯ সদস্যের দল থেকে সাতজন খেলোয়াড় সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, রুমা আক্তার, উম্মে কুলসুম, ফেরদৌস সোনালি, আইরিন আক্তার ও সুরমা জান্নাত চূড়ান্ত দলে জায়গা ধরে রেখেছেন। নতুন করে দলে যুক্ত হয়েছেন সৌরভী আফরিন, মুন্কি আক্তার, আলপি আক্তার ও সৌরভী আকান্দা প্রীতি।

অস্ট্রেলিয়া যাওয়ার পথে থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নাবিরান খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সুরভী আক্তার আফরিন, স্বপ্না রানী, মুন্কি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকি, উন্নতি খাতুন, আলপি আক্তার, সৌরভী আকান্দা প্রীতি, মোস্ত সুলতানা, তহুরা খাতুন, মোস্ত সাগরিকা এবং শামসুন্নাহার জুনিয়র।

আরটিভি/এসকে