images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫১ পিএম

সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে তাকে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

বুয়েনোস আইরেসের বিচারক দিয়েগো আমারান্তে আগামী ৫ মার্চ তাপিয়াকে আদালতে হাজির হতে বলেছেন। অভিযোগ অনুসারে, ২০২৪ ও ২০২৫ সালে প্রায় ১৯ বিলিয়ন পেসো সামাজিক অবদান পরিশোধ না করার ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাপিয়া বা অন্য কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি।

এই অভিযোগ করেছে কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি। তাপিয়ার পাশাপাশি আরও চার কর্মকর্তা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিস্তিয়ান মালাসপিনা, মহাপরিচালক গুস্তাভো লরেঞ্জো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কো কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
WORLDCUP

ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন!

বিচারক জানিয়েছেন, তদন্তের গুরুত্ব এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নিশ্চয়তার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা বহাল থাকলে, ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যকার ফাইনালিসিমায় উপস্থিত থাকতে পারবেন না তাপিয়া।

আরটিভি/এসকে