images

খেলা / ফুটবল

বাংলাদেশে ইফতার করে ফেসবুকে যা লিখলেন মেসুত ওজিল

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৭ এএম

বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন ও ইফতারে অংশ নেওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর ছেলে বিলাল এরদোগান, আন্তর্জাতিক সংস্থা টিকা’র চেয়ারম্যান আরন আবদুল্লাহসহ ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে। সফরসূচির অংশ হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন এবং পরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেন।

কক্সবাজারে অবস্থানকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত একটি সংক্ষিপ্ত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। এরপর রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে রমজানের প্রথম দিনের ইফতারে অংশ নেন তারা।

image

এ বিষয়ে ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে মেসুত ওজিল লেখেন, রমজানের প্রথম দিন বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোগানের সঙ্গে। আমরা একটি ফিল্ড হাসপাতাল, স্কুল ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে অবিশ্বাস্য কিছু কাজ হতে দেখেছি। টিকা ও ডায়ানেট ভাকফিকে ধন্যবাদ। তবে আমাদের রোহিঙ্গা ভাই-বোনদের জন্য আরও অনেক কিছু করার সুযোগ আছে। আসুন, আমরা সবাই মিলে ভিন্ন কিছু করি। 

এর আগে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। পরে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

আরও পড়ুন
RONALDO

অনুভূতি বুঝতে দুদিন রোজা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সংক্ষিপ্ত ব্রিফিং দেন বিলাল এরদোগান। এরপর সড়কপথে তারা রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যান। সফরকালে ক্যাম্প–৯ এ অবস্থিত তুরস্কের ফিল্ড হাসপাতাল এবং ক্যাম্প–১৬ তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।

আরটিভি/এসকে