images

খেলা / ক্রিকেট

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের বার্তা

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৫ এএম

আজ (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ বিসর্জন দেওয়া বীর সন্তানদের। দেশজুড়ে মানুষের কণ্ঠে আজও প্রতিধ্বনিত হচ্ছে কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?

এই দিনে দেশের ক্রিকেটাররাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। অন্যদিকে, সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে লিখেছেন, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

ক্রিকেটার সৌম্য সরকার লিখেছেন, রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি এবং সাহস দেয়।

আরও পড়ুন
ojil

বাংলাদেশে ইফতার করে ফেসবুকে যা লিখলেন মেসুত ওজিল

তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, ২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়। একইভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শরিফুল ইসলাম ও রুবেল হোসেন।

মহান এই দিবসটি বাঙালি জাতির জন্য শুধুই স্মৃতির নয়, বরং আত্মমর্যাদা, সাহস ও একতার প্রতীক।

আরটিভি/এসকে