images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মধুর প্রতিশোধ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে স্বাগতিক ভারত জাতীয় ক্রিকেট দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে প্রোটিয়ারা। এটি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রানের ব্যবধানে সবচেয়ে বড় হার। 

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। তবে মিডল অর্ডারে দৃঢ়তা দেখান ডেভিড মিলার ও ডিউয়াল্ড ব্রেভিস। এই দু’জনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন ট্রিস্টান স্টাবস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের সামনে টিকতে পারেনি ভারত। মাত্র ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে তারা। শিবম দুবে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্য প্রান্তে সঙ্গের অভাব ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের দল ৭ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন
BARCELONA

রিয়ালকে টপকে লিগের শীর্ষে বার্সেলোনা

এই হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের আগের সর্বোচ্চ পরাজয়ের রেকর্ড ভেঙে যায়। এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারই ছিল সবচেয়ে বড়। পাশাপাশি, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এটিই ভারতের প্রথম বহুজাতিক টুর্নামেন্টে পরাজয়। এর মাঝে তারা খেলেছিল ২২ ম্যাচ জিতেছিল ২১টি, একটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

ভারতের পরবর্তী ম্যাচ ২৬ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

আরটিভি/এসকে