images

খেলা / ক্রিকেট

যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪৭ পিএম

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। কিন্তু বৃষ্টির কারণে ভেসে গেছে সেই ম্যাচ। এরপরই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ম্যান ইন ব্লুরা। তবে সেমির আশা এখনও শেষ হয়নি তাদের, কিন্তু পাকিস্তানকে মেলাতে হবে কঠিন সমীকরণ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষে তারা।

আর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করা নিউজিল্যান্ড ১ পয়েন্ট নিয়েই নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে। আর প্রথম ম্যাচে হেরে শূন্য পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। গ্রুপের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট।

আরও পড়ুন
SAKIB-AL-HASAN

সাকিবকে ফেরাতে বড় উদ্যোগ নিলো বিসিবি

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের ভাগ্য আর নিজেদের হাতে নেই। সেমিফাইনালে উঠতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ফলের দিকে, পাশাপাশি নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে।

প্রথম সমীকরণ অনুযায়ী, নিউজিল্যান্ড যদি বাকি দুই ম্যাচের একটিতে জয় পায়, তাহলে পাকিস্তানকে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। কারণ বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট ০.০০০, পাকিস্তানের -০.৪৬১। সমান ৩ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকতে পারলেই সেমি-ফাইনালে উঠবে পাকিস্তান।

দ্বিতীয় সমীকরণ, নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটিতেই হারে এবং পাকিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায়, তাহলে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে ইংল্যান্ড, পাকিস্তান হবে দ্বিতীয়। দুই পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা তৃতীয় এবং এক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকবে নিউজিল্যান্ড।

অন্যদিকে নিউজিল্যান্ড যদি বাকি দুই ম্যাচই জিতে যায়, তাহলে তারাই নিশ্চিত করবে শেষ চার। সে ক্ষেত্রে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি হবে কেবল আনুষ্ঠানিকতা। আবার নিউজিল্যান্ড দুটিতে হারলে এবং পাকিস্তানও শ্রীলঙ্কার কাছে হেরে গেলে, ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে শ্রীলঙ্কা।

আরটিভি/এসআর