images

খেলা / ক্রিকেট

যে ৩ সমীকরণে সেমিফাইনাল খেলতে পারে ভারত

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৭ এএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ম্যান ইন ব্লুরা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে সন্ধ্যা ৭টায় চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।

সুপার এইট পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা: গ্রুপ ‘১’
১. ওয়েস্ট ইন্ডিজ — ২ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট +৫.৩৫০
২. দক্ষিণ আফ্রিকা — ২ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট +৩.৮০০
৩. ভারত — ০ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট -৩.৮০০
৪. জিম্বাবুয়ে — ০ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট -৫.৩৫০

আরও পড়ুন
LITopy

লঙ্কানদের বিদায় করে সেমির লড়াইয়ে টিকে রইল কিউইরা

এমন পরিস্থিতিতে তিন সমীকরণে সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতে। এক নজরে দেখে নেওয়াক সেই তিনটি সমীকরণ—

সমীকরণ—১

দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং ভারত জিম্বাবুয়েকে পরাজিত করে, তাহলে পয়েন্ট টেবিল হবে—

১. দক্ষিণ আফ্রিকা — ৪ পয়েন্ট
২/৩. ওয়েস্ট ইন্ডিজ — ২ পয়েন্ট
২/৩. ভারত — ২ পয়েন্ট
৪. জিম্বাবুয়ে — ০ পয়েন্ট

এক্ষেত্রে প্রোটিয়ারা সেমিফাইনাল নিশ্চিত করবে। আর ১ মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ী দল নেট রান রেট বিবেচনা ছাড়াই শেষ চারে উঠবে।

সমীকরণ—২

যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং ভারত জিম্বাবুয়েকে পরাজিত করে, তাহলে চিত্র হবে—

১. ওয়েস্ট ইন্ডিজ — ৪ পয়েন্ট
২/৩. দক্ষিণ আফ্রিকা — ২ পয়েন্ট
২/৩. ভারত — ২ পয়েন্ট
৪. জিম্বাবুয়ে — ০ পয়েন্ট

এক্ষেত্রে ভারতের সামনে কঠিন সমীকরণ দাঁড়াবে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেট বাড়াতে হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে, জিম্বাবুয়ে যেন দক্ষিণ আফ্রিকাকে হারায়, অথবা দক্ষিণ আফ্রিকা খুব সামান্য ব্যবধানে জেতে যাতে তাদের নেট রান রেট ভারতের চেয়ে বেশি না হয়।

সমীকরণ—৩

যদি ভারত জিম্বাবুয়ের কাছে হেরে যায়, তাহলে প্রায় বিদায় নিশ্চিত। তবে সামান্য সম্ভাবনা তখনও থাকবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে; দুই দলকেই হারাতে হবে। এরপর ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেতে হবে। 

তখন দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৬, আর ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পয়েন্ট হবে ২ করে। সেমিফাইনালে উঠবে সেরা নেট রান রেটধারী দল।

গ্রুপ ১–এর বাকি ম্যাচ সূচি
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (বিকেল ৩টা)
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা ৭টা)

আরটিভি/এসআর