images

খেলা / ফুটবল

রোনালদোর দাপুটে পারফরম্যান্সে শীর্ষে আল নাসর

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৬ পিএম

ক্লাবের অভ্যন্তরীণ মান-অভিমান আর বয়কট কাটিয়ে মাঠে ফিরেই আলো ছড়াচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে আল নাসর। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগের তলানির দল আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। 

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আল নাসর। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। প্রথমার্ধেই কিং সলে কোমান এবং ইনিগো মার্টিনেজ আরও দুটি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন
L_copy

বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানো দর্শকদের জয় উৎসর্গ রিয়াল মাদ্রিদের

দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মানে গোল করে ব্যবধান ৪-০ করলে ম্যাচ পুরোপুরি আল নাসরের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর দলের বড় তারকাদের বিশ্রাম দিতে রোনালদোসহ বেশ কয়েকজনকে মাঠ থেকে তুলে নেন কোচ জর্জ জেসাস।

চলতি লিগে এটি রোনালদোর ২০তম গোল। গোলদাতার তালিকায় আল আহলির ইভান টনি (২৩ গোল) থেকে এখন মাত্র তিন গোল পিছিয়ে আছেন সিআরসেভেন। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল আল নাসর। আসরে এটি তাদের ১৯তম জয়।

আরটিভি/এসআর