শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৬ পিএম
নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। সেই লক্ষ্যে আজ ক্যান্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা।
তবে এর আগে আলোচনায় পাল্লেকেল্লের আবহাওয়া। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পূর্বাভাস অনুযায়ী আকাশ থাকবে প্রায় পরিষ্কার। তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রাও একই।
ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইবে, দমকা হাওয়া উঠতে পারে ১৩ কিলোমিটার পর্যন্ত। আর্দ্রতা ৬২ শতাংশ হওয়ায় কিছুটা ভ্যাপসা ভাব থাকতে পারে, তবে খেলার অনুকূল পরিবেশই প্রত্যাশিত।
মেঘের পরিমাণ মাত্র ২ শতাংশ, দৃশ্যমানতা প্রায় ৮ কিলোমিটার—অর্থাৎ ফ্লাডলাইটের আলোয় নিরবচ্ছিন্ন ম্যাচেরই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে অন্তত বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা আপাতত নেই।
আরটিভি/এসআর