images

খেলা / ক্রিকেট

২০২৬ সালে টাইগারদের যত খেলা

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান। সবঠিক থাকলে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একটি ব্যস্ত বছর শুরু হতে যাচ্ছে টাইগারদের।

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এরপর এক মাসের দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭, ২০ এবং ২৩ এপ্রিল ওয়ানডে এবং ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড সিরিজ শেষ হবার ছয় দিন পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ৮ মে থেকে প্রথম টেস্ট এবং ১৬ মে থেকে দ্বিতীয় টেস্ট খেলবে দু’দল।

এরপর জুনে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ৫, ৮ এবং ১১ জুন ওয়ানডে এবং ১৫, ১৮ এবং ২০ জুন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল।

জুলাই মাসে দুই টেস্ট টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ দল। জুলাই-আগস্টে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য আয়ারল্যান্ড সফর করবে টাইগাররা।

এরপর টেস্ট খেলতে ২৪ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ও শেষবার টেস্ট খেলেছিল টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছিল তারা। ২০০৮ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে টাইগাররা।

নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ। ঐ সফরে দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।

আরটিভি/এসআর