শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪৯ পিএম
অবশেষে আগামীকাল পার্থে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর, এশিয়ান কাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।
১২ দলের এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশের ম্যাচ শুরু হবে ৩ মার্চ থেকে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ শক্তিশালী চীন।
৫১ বছরের টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে সফল দল চীন, যারা নয়বারের চ্যাম্পিয়ন। এ ছাড়াও উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা।
বাংলাদেশের মিশন শুরু হবে ৩ মার্চ। সেদিন সিডনির কমব্যাংক স্টেডিয়াম মুখরিত হবে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের। স্বাগতিক অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরজুড়ে বইছে উৎসবের আমেজ।
আরটিভি/এসআর