images

খেলা / ফুটবল

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৭ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে আবারও ফুটবল বিশ্বের নজর কেড়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ দ্বৈরথ। ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট পর্বের শুরুতেই একে অপরের মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ের অন্যতম সেরা এই দুই পরাশক্তি। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই ড্র অনুষ্ঠিত হয়েছিল। যেখানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ দল নিউক্যাসল ইউনাইটেডকে। আগামী ১০ ও ১১ মার্চ শেষ ষোলোর প্রথম লেগ এবং ১৭ ও ১৮ মার্চ ফিরতি লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইটি সাম্প্রতিক বছরগুলোতে এক নতুন মাত্রা পেয়েছে। ২০১২-১৩ মৌসুম থেকে এখন পর্যন্ত এই দুই দল মোট ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে মাদ্রিদ ৫টি এবং সিটি ৪টি জয় পেয়েছে, বাকি ৫টি ম্যাচ হয়েছে ড্র। 

শেষ ষোলোর পূর্ণাঙ্গ সূচি:

  • রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
  • নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা
  • পিএসজি বনাম চেলসি
  • গালাতাসারাই বনাম লিভারপুল
  • আতালান্তা বনাম বায়ার্ন মিউনিখ
  • আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
  • বায়ার লেভারকুজেন বনাম আর্সেনাল
  • বোদা/গ্লিম্ট বনাম স্পোর্তিং

আরটিভি/এসআর