images

খেলা / ক্রিকেট

দল বাঁচাতে অবসর ভাঙলেন পাকিস্তানি লেগ স্পিনার

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৫:০৯ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এরপরই ক্রিকেটারদের পারফরম্যান্স কাটাছেঁড়া শুরু হয়েছে। দলের এই ব্যর্থতা দেখে অবসর ভাঙার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদির। 

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগ-মাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বার্তায় এই কথা জানান তিনি।

আরও পড়ুন
mirpur-st_20251018_143404426

মিরপুরে বিসিএলের ফাইনাল, কেমন হবে উইকেট?

মূলত, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক একটি সফল মৌসুম কাটিয়েছেন উসমান। সেই মৌসুমে ৪১ উইকেট শিকার করে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান তিনি। তাই এখনও জাতীয় দলের যোগ্য বলে মনে করছেন তিনি।

কাদির বলেন, গভীরভাবে ভেবে দেখার পর এবং অস্ট্রেলিয়ায় সফল সময় কাটানোর অভিজ্ঞতায় আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখনই অবসর প্রত্যাহার করছি এবং সব ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত।

২০২৪ সালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন ৩১ বছর বয়সী কাদির। এবার তিনি অবসর ভেঙে জানালেন সব ফরম্যাটে খেলার জন্য তৈরি।

আরটিভি/এসআর