সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৮:০৮ পিএম
সবঠিক থাকলে চলতি মাসেই মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এর আগে বিসিএলে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। আর এই টুর্নামেন্টকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ হাসান।
সোমবার (২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিএলের ফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
সাইফ বলেন, যেহেতু আমরা ফাইনালে উঠছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারব।
তিনি বলেন, গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যেগুলাই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।
মিরপুরে ফাইনাল খেলা নিয়ে সাইফ জানান, বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে কালকে যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।
আরটিভি/এসআর