সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৯:০২ পিএম
২০২৫ সালে সর্বোচ্চ ১০ জন উপার্জনকারী ক্রিকেটারের তালিকায় শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। গত বছর আয় করেছেন ৩৮.৪ মিলিয়ন মার্কিন ডলার তথা ৩ কোটি ৮৩ লাখ টাকা কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন ওয়ানডে ফরম্যাটে।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ২১৫ রান করেছেন। এই রান করার পথে কোহলি হাঁকিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৫টি সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ৩১.৩ মিলিয়ন তথা ৩ কোটি ১৩ লাখ টাকা। অস্ট্রেলিয়ান আরেক তারকা মিচেল স্টার্ক আয় করেন ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার তথা ৩ কোটি ৫ লাখ টাকা।
ডেভিড ওয়ার্নার আয় করেন ২৭.৬ মিলিয়ন। ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রোহিত শর্মা গত বছর আয় করেন ২৭.২ মিলিয়ন মার্কিন ডলার।
আরটিভি/এসআর