images

খেলা / ফুটবল

নারী ফুটবলে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় বাংলাদেশ

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৯:২৯ পিএম

প্রথমবারের মতো এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 

১৯৮০ সালের পর এশিয়ার মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ৪৬ বছর আগে কাজী সালাউদ্দিন-আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের পা পড়েছিল এশিয়ার মঞ্চে, এবার পড়ছে আফঈদা-ঋতুপর্ণাদের।

আরও পড়ুন
LITpy

রদ্রিগোকে নিয়েই রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

এশিয়ার সেরা ১২ দেশের লড়াই। সেখানে বাংলাদেশ একদম নতুন। অন্য ১১ দলের এই মঞ্চে খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের মেয়েদের হবে নতুন অভিজ্ঞতা। আন্ডারডগ বাংলাদেশের সামনে প্রথম ম্যাচেই চীন। যে দলটি সর্বাধিক ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে মেয়েদের এশিয়ান কাপে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১১২) ও চীনের (১৭) পার্থক্য ৯৫ ধাপ। এই পরিসংখ্যানই বলে দেয়, মাঠের লড়াই কতটা একপেশে হতে পারে। বাংলাদেশের অভিজ্ঞতার এই মঞ্চ থেকেও কিছু প্রাপ্তির প্রত্যাশা আছে। 

চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে হারটা অনুমিত। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে যদি একটু লড়াই করা যায়। ওই দলটিও শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৬৩ ধাপ।

একটি ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে খেলার সম্ভাবনায় টিকে থাকবে। টিকে থাকবে অলিম্পিক বাছাইয়ে খেলার সম্ভাবনায়ও। তাই বাংলাদেশ শেষ ম্যাচটিকে পাখির চোখ করে গেছে অস্ট্রেলিয়ায়।

আরটিভি/এসআর