images

খেলা / ক্রিকেট

কলকাতায় আটকা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১১:০৪ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর বিদায়ের কথা থাকলেও, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখনও দেশে ফিরতে পারছে না। কেন্দ্রীয় শহর কলকাতাতেই আটকা রয়েছে হেটমায়ার, হোপসহ পুরো ক্যারিবীয় দল।

এর পেছনে কারণ হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা। আমেরিকা ও ইসরায়েল যৌথ অভিযানে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে। পাল্টা হামলার জেরে পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে পড়েছে এবং দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ রয়েছে। এই পরিস্থিতির কারণে ভারত ছাড়ার পথে সমস্যায় পড়েছেন ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের মতো জিম্বাবুয়ের দলও একই সমস্যায় পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ সুপার এইট ম্যাচ শেষে দেশে ফেরার কথা ছিল। জিম্বাবুয়ের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকটি দলে ভাগ করে রওনা হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সোমবার (২ মার্চ) ভোর ৪টা ৩০ মিনিটে একটি দল যাত্রা করার কথা থাকলেও দুবাই ট্রানজিটে বিমান চলাচল বন্ধ থাকায় তারা ফ্লাইটে উঠতে পারেনি। জিম্বাবুয়ের দলকে দিল্লিতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন
REAL

গেতাফের কাছে হেরে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল

বিশ্বকাপ শেষে দেশে ফেরার আগেই আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা ক্রিকেটারদের পরিকল্পনায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে