images

খেলা / ক্রিকেট

সেমির ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০২:২৫ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। তবে ঘোষিত এই তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি আম্পায়ার বা ম্যাচ রেফারির।

গ্রুপ পর্ব ও সুপার এইটে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। কিন্তু গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ দুটিতে তাদের কাউকেই দায়িত্ব দেওয়া হয়নি।

প্রথম সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড

৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।


দ্বিতীয় সেমিফাইনাল: মুম্বাইয়ে লড়াই

৫ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফানি ও আল্লাহউদ্দিন পালেকার।। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার পল রাইফেল এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রেফারি অ্যান্ডি পাইক্রফট।

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ পর্বে বাংলাদেশি কোনো ম্যাচ অফিসিয়ালের জায়গা না পাওয়া দেশের ক্রিকেট মহলে কিছুটা আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে