মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৬:৫০ পিএম
ফিক্সিং সন্দেহের তালিকায় নাম থাকায় এবারের বিপিএলে খেলতে পারেননি এনামুল হক বিজয়। তবে বিপিএল খেলতে না পারলেও বাকি ঘরোয়া লিগে খেলতে পারবেন তিনি। তবে সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবেন না বলে জানিয়েছেন এই ডান হাতি ব্যাটার।
মঙ্গলবার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে এই কথা জনান তিনি।
বিজয় বলেন, সম্মানের জন্য ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা সুন্দর (ঠিক) হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।
তিনি বলেন, আজকে যদি বলি হার্ডলাইনের কথা আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না।
তিনি আরও বলেন, যথেষ্ট হয়েছে এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন হয় এই ছেলে কিছু করেছে নাহয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।
আরটিভি/এসআর