images

খেলা / ক্রিকেট

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৮:৩৫ পিএম

চলতি বছরের প্রথম ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।

এ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। বিপিএল, অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও বিসিএলে ভালো পারফরম্যান্স করার স্বীকৃতি পেলেন তিনি।

আরও পড়ুন
LIcopy

বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব হারালেন রশিদ খান

আফিফ হোসেনকে দলে ডাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, আফিফ কখনোই দলের পরিকল্পনার বাইরে ছিলেন না। তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ এবং বর্তমানে তিনি ভালো ছন্দে রয়েছেন। একই সঙ্গে মাহিদুল ইসলাম ভূঁইয়াকেও দলে রাখা হয়েছে। তার সামর্থ্য ইতোমধ্যেই নজর কেড়েছে এবং সেটি পূর্ণভাবে কাজে লাগানোর জন্য এটি তার আরেকটি সুযোগ।

লিটন দাস সাম্প্রতি ওয়ানডে ম্যাচগুলোতে সেরা পারফরম্যান্স দিতে না পারলেও এই ফরম্যাটে প্রায় একশ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, কোচদের সঙ্গে নিজের (লিটন) ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন এবং টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে খুব শিগগিরই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দেবেন। মিডল অর্ডারকে আরও শক্তিশালী করার বিকল্প হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। 

বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়,লিটন কুমার দাস,আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম , মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

আরটিভি/এসআর