images

খেলা / ক্রিকেট

স্যামসনের ক্যাচ মিস করা নিয়ে যা বললেন ব্রুক

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ০২:২৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন সাঞ্জু স্যামসন। কিন্তু সেই সহজ ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন হ্যারি ব্রুক। আর জীবন পেয়েই ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ৮৯ রান করেন স্যামসন।

তার এই ইনিংস ভারতকে ফাইনালে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে। তাই ম্যাচ হারের পর নিজের ভুলের দায় স্বীকার করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

তিনি বলেন, নিশ্চয়ই, আমি স্বীকার করছি স্যামসনের ক্যাচ ফেলে বড় ভুল করেছি। ক্রিকেটে একটা প্রচলিত কথা আছে—ক্যাচ ধরলে ম্যাচ জেতা যায়। কিন্তু আজ মাঠে সেটা আমাদের পক্ষে যায়নি। অন্যদিন হয়তো হয়ে যেত।

আরও পড়ুন
LITy

পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেথেল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত পিছিয়েই পড়ে। ইংল্যান্ড ৭ উইকেটে থামে ২৪৬ রানে!

ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন সাঞ্জু স্যামসন। তার ৮৯ রানের ঝড়ো ইনিংসই শেষ পর্যন্ত গেম চেঞ্জারে পরিণত হয়েছে। তৃতীয় ওভারে মাত্র ১৫ রানে ব্যাটিং করা অবস্থায় তার দেওয়া সহজ ক্যাচটি মিড–অনে ফেলে দেন ব্রুক। 

সেই সুযোগ কাজে লাগিয়ে ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ৮৯ রান করেন স্যামসন। তার স্ট্রাইক রেট ছিল ২১১.৯০। অথচ স্যামসনকে ফেরানো গেলে হয়তো আরও আগেই ভারতকে থামানো যেত! 

আরটিভি/এসআর