images

খেলা / ফুটবল

জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে চমক দেখাতে চান কোচ নাগেলসমান

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ০২:৫০ পিএম

ফুটবল বিশ্বকাপের সবশেষ দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আসন্ন বিশ্বকাপের জন্য চমকপ্রদ দল সাজানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান।

কিকারে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ দল নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। সেখানে ক্লাব ফুটবলে শুরুর একাদশের নিয়মিত সদস্য কিংবা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেই যে জাতীয় দলে সুযোগ মিলবে, সেই আলোচনা উড়িয়ে দিয়েছেন তিনি। 

নাগেলসমান জানান, শুধু ফর্ম দেখেই খেলোয়াড় বাছাই করবেন না তিনি। দলের সামগ্রিক পরিকল্পনা ও কাঠামোর সঙ্গে কে কতটা মানিয়ে নিতে পারে, সেদিকেও নজর দিচ্ছেন তিনি। 

তিনি আরও বলেন, মূল বিষয় হলো, কারা একসঙ্গে মানিয়ে নিতে পারে। এখনই বলতে পারি, এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যা খেলোয়াড়দের তো বটেই মানুষের জন্যও অবাক করার মতো হবে। ক্লাবের শুরুর একাদশের নিয়মিত সদস্য ও গুরুত্বপূর্ণ পারফর্মার এখানে প্রথম পছন্দের খেলোয়াড় নাও হতে পারে।

আরও পড়ুন
L_IT_O_N_copy_20251013_170144228_20260302_180132611

আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ নিয়ে সবশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী জুনে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। ‘ই’ গ্রুপে পড়া জার্মানি ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধারের অভিযান। 

এর আগে শেষ প্রস্তুতি হিসেবে চারটি প্রীতি ম্যাচ খেলবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল গুছিয়ে নেবেন নাগেলসমান। ফ্লোহিয়ান ভিয়েৎস, জামাল মুসিয়ালা ও জসুয়া কিমিচের মতো মূল খেলোয়াড়দের জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া একরকম নিশ্চিত। 

চলতি মাসের শেষ দিকে সুইজারল্যান্ড ও ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এই ম্যাচগুলোকে নিজের পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার ও খেলোয়াড়দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ হিসেবে দেখছেন নাগেলসমান। পরের দুই ম্যাচের স্কোয়াডের সঙ্গে বিশ্বকাপ দলের খুব একটা পার্থক্য থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। 

আরটিভি/এসআর