images

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৬:৪৫ পিএম

আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচের ম্যাচসেরা কে হতে যাচ্ছেন সেই ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

মাইকেল ক্লার্কের মতে, ফাইনালের ম্যাচসেরা হতে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ।

ভারতের এই অভিজ্ঞ পেসারকে সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসেবেই দেখছেন ক্লার্ক। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ভারতকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন বুমরাহ।

চাপের মুহূর্তে বুমরাহর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের প্রশংসা করে ক্লার্ক বলেন, চাপের সময় পারফর্ম করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে বুমারহর। সেমিফাইনালে বুমরাহ ১৬তম ওভারে ৮ ও ১৮তম ওভারে দেন ৮ রান। ওই দুই ওভারে মাত্র ১৪ রান না দিলে ভারত হেরে যেতে পারত।

ক্রিকেট সংক্রান্ত এক পডকাস্টে ক্লার্ক বলেন, চাপের মুখে নিজের সেরা বোলিং করতে পারাই বুমরাহকে বিশ্বের সেরা বোলার করে তুলেছে। প্রচুর বৈচিত্র থাকা এক বিষয়, কিন্তু চাপের মুখে সেসবের সঠিক প্রয়োগ করতে পারাটাই আসল। এটাই তাকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে বুমরাহ ম্যাচের সেরা হলে আমি অবাক হব না।

আরও পড়ুন
N_copy

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি হলেন বরকতউল্লা বুলু

তিনি আরও বলেন, বুমরাহের ঝুলিতে অনেক রকম অস্ত্র আছে। আমরা যেমন সেরা ব্যাটারদের নিয়ে বলি যে, তারা বিশ্বের যেকোনো পরিস্থিতিতে চাপের মুখে রান করে। বুমরাহ বল হাতে ঠিক সেটাই করে। আমি যদি তার দলের অধিনায়ক হতাম, তা হলে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতো তাকে কখন ব্যবহার করবো সেটা ঠিক করা। এই কারণেই ভারত এখন তাকে দিয়ে বোলিং শুরু করায় না। ডেথ ওভারের জন্য তার দুটো ওভার হাতে রেখে দেয়।

চলমান আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৫ দশমিক ৯০ গড়ে বুমরাহর শিকার ৭ ম্যাচে ৬ দশমিক ৬২ ইকোনমিতে ১০ উইকেট।

আরটিভি/এমএইচজে