images

খেলা / ক্রিকেট

ঢাকায় পৌঁছেছেন কোচসহ পাকিস্তান দলের পাঁচ সদস্য

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ১১:১০ এএম

আগামী ১১ মার্চ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলতে ইতোমধ্যে দলের কোচিং স্টাফের পাঁচ সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রধান কোচ মাইক হেসনও। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দলের বাকি সদস্য ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

হেসনের সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটসহ আরও তিন সদস্য। স্বাগতিক বাংলাদেশ দলও সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। 

আরও পড়ুন
LITON._copy

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, স্থগিত হয়ে গেল আইসিসির সভা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলছে। কাল দিবা-রাত্রির একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ ও পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ওডিআই ১১ মার্চ। পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। মিরপুর স্টেডিয়ামে সিরিজের সব ম্যাচ দিবা-রাত্রির।

আরটিভি/এসআর