images

খেলা / ক্রিকেট

ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায় 

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৩:২৮ পিএম

আগামী ১১ মার্চ মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাকিস্তান দলকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফেসবুক পোস্টে বিসিবি লিখেছে, বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।

আরও পড়ুন
LITpy

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

এর আগে গতকাল (শনিবার) আলাদা বহরে ঢাকায় পা রাখেন পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা। আগামী বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার পাকিস্তান দলের জন্য দুটি অনুশীলন সেশন নির্ধারিত আছে। 

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে শুক্রবার ও রোববার। তিনটি ম্যাচই হবে ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

আরটিভি/এসআর