images

খেলা / ক্রিকেট

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ভালো লাগেনি মাশরাফির

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০২:২৯ পিএম

মাশরাফি বিন মুর্তজা ভারতের দাপুটে জয়ে শেষ হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে একপেশে এই ম্যাচ উপভোগ করতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘একপেশে ফাইনাল দেখতে ভালো লাগল না।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত। জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ৯৬ রানের বড় জয়ে শিরোপা ঘরে তোলে ভারত।

ফাইনালে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক সূর্য কুমার যাদব। তার আস্থার প্রতিদান দিয়ে ২১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিশেক শর্মা। এছাড়া নিয়মিত একাদশে সুযোগ না পেলেও পাঁচ ইনিংসে প্রভাব বিস্তার করে টুর্নামেন্টসেরা হয়েছেন সাঞ্জু সামসন।

ফাইনালের রোমাঞ্চের অভাব নিয়ে সামাজিক মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে মাশরাফি ভারতের সাম্প্রতিক সাফল্যের চিত্রও তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত ১১ ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছিল, হার ছিল শুধু ফাইনালে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ম্যাচের সবকটিতেই জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ৫ ম্যাচের সবগুলো জিতে শিরোপা জেতে ভারত। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পায় তারা।

মাশরাফির হিসেবে, শেষ চার বছরে আইসিসি টুর্নামেন্টে ভারত মোট ৩৪ ম্যাচ খেলে জিতেছে ৩২টিতে, হার মাত্র দুইটিতে। এই সময়ে দলের কোচ ছিলেন রাহুল দ্রাভির ও গৌতম গাম্ভির। অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। 

পুরুষ দলের পাশাপাশি বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও সাফল্য পাচ্ছে ভারত। ২০২৫ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারতের নারী দল, যেখানে অধিনায়ক ছিলেন হারমিনপিত কৌর। একই সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও শিরোপা জেতে ভারত।

আরও পড়ুন
dhormosena

পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ধারাবাহিক সাফল্যই তুলে ধরেছেন মাশরাফি। তবে ফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় ক্রিকেটপ্রেমীদের মতো তারও ভালো লাগেনি শিরোপা নির্ধারণী ম্যাচটি।

আরটিভি/এসকে