images

খেলা / ফুটবল

ব্রাজিলের ফুটবলে বিরল ঘটনা, এক ম্যাচে ২৩ লাল কার্ড

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ১০:২৩ এএম

ব্রাজিলের ফুটবলে বিরল এক ঘটনার সাক্ষী হলো ক্যাম্পোনাতো মিনেইরোর ফাইনাল। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ক্রুজেইরো ও অ্যাথলেটিকো মিনেইরোর মধ্যকার ম্যাচে শেষ মুহূর্তে ভয়াবহ সংঘর্ষের জেরে মোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি।

বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত ফাইনালে একমাত্র গোলটি করেন কাইও জর্হে। তার গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জেতে ক্রুজেইরো। তিতের অধীনে দলটি ২০১৯ সালের পর প্রথমবার মিনাস জেরাইস রাজ্যের চ্যাম্পিয়ন হয়। 

তবে ম্যাচের শেষদিকে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। অ্যাথলেটিকো মিনেইরোর গোলরক্ষক এভারসন লুজ বলের পেছনে দৌড়ানো ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার বুকের ওপর হাঁটু দেন। এই ঘটনার পর দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা কর্মী ও মিলিটারি পুলিশ মাঠে নেমে আসে। 

ম্যাচ চলাকালে রেফারি মাতেউস ডেলগাদো কান্দানকান কোনো লাল কার্ড দেখাতে পারেননি। পরে পরিস্থিতি পর্যালোচনা করে মোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। এর মধ্যে ক্রুজেইরোর ১২ জন এবং অ্যাথলেটিকো মিনেইরোর ১১ জন খেলোয়াড় রয়েছেন। ক্রুজেইরোর গোলদাতা কাইও জর্হেও শাস্তি পান। অ্যাথলেটিকোর পক্ষে লাল কার্ড পাওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন রেনান লোদি এবং হাল্ক রয়েছেন।

সিনিয়র পর্যায়ের ম্যাচে সর্বাধিক লাল কার্ডের রেকর্ড অবশ্য এখনও রয়েছে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের অ্যাথলেটিকো ক্লেইপোল ও ভিক্টোরিয়ানো অ্যারেনাসের ম্যাচে। ওই ম্যাচে সব মিলিয়ে ৩৬ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল।  এবং ভিক্টোরিয়ানো অ্যারেনাসের মধ্যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ম্যাচে আছে।

ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অ্যাথলেটিকো মিনেইরোর ফরওয়ার্ড হাল্ক। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক। এমন উদাহরণ আমরা রাখতে পারি না, কারণ এর নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে পড়ে।

ক্রুজেইরোর কোচ তিতে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমর্থকদের ভালোবাসা ও সম্মান সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। কাজের প্রতি ভালোবাসা ও সততার কোনো ঘাটতি ছিল না।

আরও পড়ুন
BCB

ক্রিকেটারদের সপরিবারে ঈদ উপহার দেবে বিসিবি

এ ঘটনার পরও এখনও ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন (সিবিএফ) কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে ব্রাজিলিয়ান সিরি ‘এ’-এর চলতি মৌসুমে দুই দলই এখনো জয় পায়নি। চার ম্যাচ শেষে ক্রুজেইরো রয়েছে ১৭তম স্থানে, আর অ্যাথলেটিকো মিনেইরো ১৯তম স্থানে।
 

আরটিভি/এসকে