images

খেলা / ক্রিকেট

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ১২:৫৯ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলোয়াড় এবং বর্তমানে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কর্মকর্তা অমিত মিশ্রর বিরুদ্ধে তার স্ত্রী গরিমা মিশ্র যৌতুক দাবিসহ শারীরিক নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন। কানপুরের একটি আদালতে এই অভিযোগ দাখিল করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, গরিমার সঙ্গে অমিতের পরিচয় হয়েছিল ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে। প্রায় তিন বছরের প্রেমের পর তারা ২৬ এপ্রিল ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিযোগ অনুযায়ী, বিয়ের পরপরই অমিত এবং তার পরিবার একটি হোন্ডা সিটি গাড়ি ও নগদ ১০ লাখ টাকার যৌতুক দাবি করতে শুরু করেন। গরিমার পরিবার আড়াই লাখ টাকা দিলে তাতেও নির্যাতনের মাত্রা কমেনি।

৩৫ বছর বয়সী মডেল গরিমা জানান, অমিত প্রায়ই মদ্যপ অবস্থায় তাকে মারধর ও গালিগালাজ করতেন। অনেক সময় দিনের পর দিন তাকে খাবার না দিয়ে আটকে রাখতেও হতো। এছাড়া তার মডেলিং ক্যারিয়ারের উপার্জিত টাকা নিতেন। মানসিক ও শারীরিক অত্যাচারের কারণে গরিমা একবার ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগেছেন।

আরও পড়ুন
PAKISTAN-CRICKET

বিদায় পাকিস্তান ক্রিকেট লিখে তরুণ ক্রিকেটারের অবসরের ঘোষণা

গরিমা আরও উল্লেখ করেন, ২০১৫ সালেও তিনি অমিতের বিরুদ্ধে মামলা করেছিলেন। পুলিশে অভিযোগ দিলেও তার প্রভাবের কারণে কোনো এফআইআর নথিভুক্ত হয়নি। এজন্য এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলায় অমিতের বাবা-মা, ভাই ও বোনকেও আসামি করা হয়েছে।

আরটিভি/এসকে