images

খেলা / ফুটবল

শক্তিশালী আবাহনীকে রুখে দিলো রহমতগঞ্জ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৯:০০ পিএম

ফেডারেশন কাপে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মাঠে নেমেছিল শক্তিশালী ঢাকা আবাহনী লিমিটেড। তবে এই ম্যাচে সুবিধা করতে পারেনি আকাশী-নীলরা। দুর্দান্ত লড়াইয়ে আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে রহমতগঞ্জ।

মঙ্গলবার (১০ মার্চ) কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় রহমতগঞ্জ। নবম মিনিটে ঘানার ফরোয়ার্ড আরনেস্ট বোয়েটেং গোল করে দলকে লিড এনে দেন। এরপর ম্যাচে ফেরার জন্য বেশ চেষ্টা চালায় আবাহনী।

আরও পড়ুন
neymar

বিশ্বকাপের স্বপ্নে নেইমার, ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে তার নাম

প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় আকাশি-নীলরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন শেখ মোরসালিন। তার গোলেই সমতায় ফেরে আবাহনী এবং বিরতিতে যায় সমতা নিয়ে। দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা মেলেনি।

e1444188-984d-41a4-97b2-94546ecd161d

এই ড্রয়ের ফলে তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে গত আসরের রানার্সআপ আবাহনী। অন্যদিকে একই দিনে বড় জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ব্রাদার্স ইউনিয়ন।

আরটিভি/এসআর