images

খেলা / ফুটবল

ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ১২:০৭ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র ৩ মাস বাকি। এর আগে ইরান-ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিতে থমকে রয়েছে বিশ্ব। ফলে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি না যে সেখানে তাদের উপস্থিতি তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে।

আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। 

আরও পড়ুন
messi

গোলহীন মেসি, ড্র করল মায়ামি

সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেস ও সিয়ায়টলে হওয়ার কথা ইরানের ম্যাচগুলো। গ্রুপ নিশ্চিত হলেও মধ্যপ্রাচের যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি। সংশয় প্রকাশ করেছে ইরানের সরকারও। 

এক সাক্ষাৎকারে দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেন, এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিবেশও বর্তমানে বিদ্যমান নেই।

তিনি আরও বলেন, আমাদের দেশের সম্মান ও নিরাপত্তা সবার আগে। বর্তমান পরিস্থিতিতে খেলাধুলার মতো আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন।

আরটিভি/এসআর