images

খেলা / ক্রিকেট

মিরপুরে শিলাবৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৮:১৩ পিএম

মিরপুর স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের শুরুতেই ধাক্কা খেতে হলো। রান তাড়া করতে নেমে দুই বলের মধ্যে দুই ওপেনার আউট হয়ে গেলে স্বাগতিক দলের পরিস্থিতি বিপদজনক হয়। এরপর আরও একজন ব্যাটার ফিরে গেলে বাংলাদেশের সংকট আরও গভীর হয়।

তবে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় অপরাজিত রয়েছেন।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত এবং সাহিবজাদা ফারহান শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। মাত্র ৩১ বলে সাদাকাত ৭৫ রান করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। তাদের ওপেনিং জুটিতে আসে ১০৩ রান।

সাদাকাতকে আউট করার মাধ্যমে মেহেদী হাসান মিরাজ জুটি ভাঙেন। এরপর ফারহান ৪৬ বলে ৩১ রান করে আউট হন। তরুণ ব্যাটার শামিল হুসাইনও ২২ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান।

চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা ১০৯ রানের জুটি গড়ে পাকিস্তানের বড় সংগ্রহের ভিত্তি রাখেন। সালমান আলি আগা ৬৪ রান করেন, যা তিনি সাতটি চার ও একটি ছয়ে সাজান, আর রিজওয়ান আউট হন ৪৪ রান করে।

শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান করেন ফাহিম আশরাফ (১৪), এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান করেন।

আরও পড়ুন
morinho_20250918_231912926

আবারও নিষিদ্ধ হলেন হোসে মরিনহো

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, এবং বাকি একটি করে উইকেট নেন তিনজন বোলার।মৌসুমি ঝড় এবং বজ্রসহ বৃষ্টির কারণে মিরপুরে খেলা আপাতত বন্ধ রয়েছে।

আরটিভি/এসকে