images

খেলা / ক্রিকেট

অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০১:৪৯ পিএম

প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। আর এই হাইভোল্টেজ ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।

রোববার (১৫ মার্চ) মিরপুরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

তৃতীয় ম্যাচেও বাংলাদেশে একাদশে পরিবর্তন আনেনি। তবে একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান।

আরও পড়ুন
L.ITON_.copy

দেশে ফেরার সময় জানালেন সাকিব

এই ম্যাচ দিয়ে পাকিস্তানের হয়ে অভিষেক হতে যাচ্ছে গাজী ঘোরি এবং সাদ মাসুদের। ইনজুরির কারণে হুসাইন তালাত বাদ পড়েছেন, আর নেই শামিল হোসেনও। এ ছাড়াও মোহাম্মদ ওয়াসিমের পরিবর্তে খেলছেন আবরার আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, সাদ মাসুদ, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ। 

আরটিভি/এসআর