সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১১:৪৪ এএম
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯১ রানের পুঁজি গড়ে ব্ল্যাকক্যাপসরা। জেরাল্ড কোয়েটজি ও এনকোবানি মোকোয়েনার দুর্দান্ত বোলিংয়ের সামনে কিউই ব্যাটাররা ব্যর্থ হয়।
নিউজিল্যান্ডের ইনিংসে ডেভন কনওয়ে প্রথম ওভারে আউট হন। এরপর নিয়মিতভাবে উইকেট হারিয়ে ১৪.৩ ওভারে ৯১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন এনকোবানি মোকোয়েনা। নিউজিল্যান্ডের ইনিংসে জিমি নিশাম ও কোল ম্যাককঞ্চি ২৬ রানের সর্বোচ্চ জুটি গড়লেও ইনিংস বড় করতে পারেননি।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই টনি ডি জর্জি ও রুবিন হারম্যানকে হারায়। তবে অভিষিক্ত কনর ইস্টারহুইজেন এক প্রান্ত ধরে রেখে খেলে দলের জয়ের পথে নেতৃত্ব দেন। পাওয়ার প্লের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২ উইকেটে ৪০ রান।
তৃতীয় উইকেটে কনর ইস্টারহুইজেন ও জেসন স্মিথ ২৭ রানের জুটি গড়েন। এরপর ডিয়ান ফরেস্টার সঙ্গে ইস্টারহুইজেনের ব্যাটে ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত হয়।
অপরাজিত থাকেন কনর ইস্টারহুইজেন (৪৮ রানে, ৪টি চার ও ২টি ছক্কা) এবং ডিয়ান ফরেস্টার (১৬ রানে)। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ৪ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার এই জয়ে সিরিজে ১-০ ব্যবধান গড়ে দিয়েছে।
আরটিভি/এসকে