সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৬:৩৩ পিএম
গত মাসে নির্বাচনে অংশ নিতে বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হোয়ান লাপোর্তা। নির্বাচনে ৬৮ শতাংশের বেশি ভোট পেয়ে আবারও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন ৬৩ বছর বয়সী এই আইনজীবী।
আগামী ১ জুলাই শুরু হবে টানা দ্বিতীয় ও চতুর্থ মেয়াদ। তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ভাইস-প্রেসিডেন্ট রাফা ইয়ুস্তে।
২০২১ সালে প্রেসিডেন্ট পদে ফেরার পর বার্সেলোনা তাদের ইতিহাসের সফলতম খেলোয়াড় লিওনেল মেসিকে হারিয়েছিল। পালা বদলের মধ্য দিয়ে যাওয়া ক্লাবটি পরিণত হয়েছে লা লিগা ও কোপা দেল রের শিরোপা ধরের রাখার জন্য লড়াই করা দল হিসেবে।
ইউরোপে নিজেকে খুঁজে ফেরা দলটি গত বছর খেলে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে। সেই সঙ্গে আড়াই বছর পর কাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা।
স্টেডিয়ামটের সংস্কার কাজ পুরোপুরি শেষ করা ও পুরুষদের ফুটবল দলের শক্তি বাড়ানোর কাজে মনোযোগ দিতে চান লাপোর্তা।
আরটিভি/এসআর