সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৭:২৫ পিএম
ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে দানিল মেদভেদেভের বিপক্ষে মাঠে নেমেছিল ইয়ানিক সিনার। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ইন্ডিয়ান ওয়েলসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন সিনার।
সোমবার (১৬ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাশিয়ার মেদভেদেভকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে হারান ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা।
তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ড-কোর্টের ছয়টি এটিপি মাস্টার্স ১০০০ এর সবকটির শিরোপা জিতলেন সিনার। আগের দুজন হলেন দুই গ্রেট রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। এই বছরে নিজের প্রথম শিরোপা জয়ের পথে এবারের ইন্ডিয়ান ওয়েলস কোনো সেট হারেননি সিনার।

চার বছরের মধ্যে তিনবার এখানে ফাইনালে উঠে প্রতিবার হেরে গেলেন ৩০ বছর বয়সী মেদভেদেভ। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের নারী এককের শিরোপা জিতেছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। ফাইনালে র্যাঙ্কিংয়ের তিন নম্বর এলেনা রিবাকিনাকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন তিনি।
এখানে আগে দুইবার ফাইনালে খেলে দুইবারই হেরেছিলেন সাবালেঙ্কা। এর একটি ২০২৩ সালে রিবাকিনার কাছে।
আরটিভি/এসআর