images

খেলা / ফুটবল

নেপালের লিগে দল পেলেন সানজিদা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ১০:৪৩ পিএম

কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সানজিদা আক্তার। তবে এবার নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ মিডফিল্ডার। ললিতপুরের ক্লাব জাপা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নতুন দলের হয়ে খেলতে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সানজিদা। সবকিছু ঠিক থাকলে আগামীকালই মাঠে নামবে তার দল জাপা এফসি। 

আরও পড়ুন
LIopy

শামিত সোম ও জামালদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু ক্যাবরেরার

তবে সদ্য দলে যোগ দেওয়ায় প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। সানজিদা বলেন, আগামীকালের ম্যাচে হয়তো আমার খেলা হবে না। তবে সামনে লিগের আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। আমি আশাবাদী, নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।

এর আগে ভারতের আইডব্লিউএল ও ভুটানের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও, নেপালে এবারই প্রথম খেলতে যাচ্ছেন তিনি। নতুন এই লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত সানজিদা। 

আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ‘ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি।’

একসময় বাংলাদেশ জাতীয় নারী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন সানজিদা। তবে কোচের সঙ্গে বিরোধের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে না থাকায় নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বিদেশি লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ফুটবলার। 

আরটিভি/এসআর