বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ১১:৫৪ এএম
সান্তিয়াগো বার্নাব্যুতে আগের লেগে তিন গোল ব্যবধানে হারার পর ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে পরাজিত করতে পারলো না। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগেও ২-১ গোলে সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের জয় নিশ্চিত করেছে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল। দুই লেগের মিলিত ফলাফলে স্প্যানিশ ক্লাব চার গোলের ব্যবধানে এগিয়ে গেছে। ফিরতি লেগে সিটি ২২টি শট নিয়েও লক্ষ্য পূরণ করতে পারেনি, আর রিয়াল মাত্র সাতটি শটে দুই গোল আদায় করেছে।
২২তম মিনিটে ভিনিসিয়ুসের শট থেকে পেনাল্টি পাওয়ার সুযোগে গোল করে মাদ্রিদ এগিয়ে যায়। প্রথমার্ধের ৪১ মিনিটে আর্লিং হালান্ড সিটির ক্ষীণ আশা জাগিয়ে একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আসেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। কিন্তু শেষ মুহূর্তে ভিনিসিয়ুস আবারও গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।
কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ বা আতালান্তা। প্রথম লেগে জার্মান ক্লাব ৬-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ফলাফলের মাধ্যমে পাঁচ মৌসুমে চতুর্থবার ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে পার হতে পারেনি।
আরটিভি/এসকে