images

খেলা / ক্রিকেট

বড় সুখবর পেলেন মিরাজ ও নাহিদ রানা

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৪:৩৭ পিএম

ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও বোলিংয়ে আগুন ঝরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার পুরস্কার স্বরূপ র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে এই অলরাউন্ডারের। সেই তালিকায় রয়েছে তরুণ পেসার নাহিদ রানার নামও।

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ৩ ম্যাচে তিনি নিয়েছিলেন ৫ উইকেট। প্রথম ম্যাচে ২৯ রানের বিনিময়ে ৩ ও দ্বিতীয় ম্যাচে ৩৪ রানে ২। তৃতীয় ম্যাচে ছিলেন উইকেটশূন্য।

যার ফলে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সাতে উঠেছেন মিরাজ। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬২৪।  অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে উঠেছেন দুইয়ে।

আরও পড়ুন
WORLDCUP

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি

বোলারদের সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। অলরাউন্ডাদের মধ্যে সিকান্দার রাজা ও মোহাম্মদ নবির এক ধাপ করে অবনতি হয়েছে। এই দুজনই মিরাজের পরে অবস্থান করছেন।

একই সিরিজে ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ (বর্তমান স্থান ২৮) ও ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমানের ১৩ (বর্তমান স্থান ৪৭) ধাপ উন্নতি হয়েছে। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাহিদ রানা। 

প্রথম ওয়ানডেতে গতির ঝড় তুলে প্রথমবার ৫ উইকেট নেওয়া এই পেসার ৬৫ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে উঠেছেন। পরের দুই ম্যাচে আরও ৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।

৩ ম্যাচের সিরিজে ১৭৫ রান করে যৌথভাবে সর্বোচ্চ রানসংগ্রাহক হন তানজিদ হাসান তামিম। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ৩১ ধাপ, তার বর্তমান স্থান ৫৫ নম্বরে। ১৭৫ রান করেছিলেন পাকিস্তানের সালমান আলী আগাও। ৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে চলে এসেছেন তিনি।

২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতা। এই সিরিজের পারফরম্যান্স দিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাতে উঠার পথে অর্জন করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২১৩ রেটিং পয়েন্ট।

আরটিভি/এসআর