images

খেলা / ক্রিকেট

নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন আশরাফুল

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৭:০২ পিএম

গতির কারণে বাংলাদেশ ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নাহিদ রানা। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানি ব্যাটারদের রীতিমতো বিধ্বস্ত করেছেন তিনি। তার এই ফর্ম দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আশরাফুল।

বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আশরাফুল বলেন, গত দুই মৌসুম আমি রংপুরের সঙ্গে ছিলাম, আর দুবারই আমরা নাহিদ রানাকে দলে নিয়েছি। সেই সুবাদে খুব কাছ থেকে ওকে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশ দলেও সে খেলছে। 

আরও পড়ুন
sakib-al-hasan

সাকিব মামলা মোকাবিলা করে ফিরলে আমরা নমনীয় থাকব: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘একজন ব্যাটার হিসেবে আমি সবসময় মনে করি, আপনার প্রতিপক্ষ দলে যদি ১৫০ কিলোমিটার গতির একজন বোলার থাকে, সেটা যেকোনো ব্যাটারের জন্য একটা আতঙ্ক। নাহিদ রানা প্রতিদিন পরিশ্রম করছে, উন্নতি করছে।সবশেষ ওয়ানডে সিরিজে অসাধারণ বল করেছে, বিপিএলেও ভালো বল করেছে।’

তিনি বলেন, শান্ত ভাই, লিপু ভাইদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তাদেরকেও সবসময় বুঝিয়েছি ১৫০ গতির একজন বোলার দলে থাকলে দলের খেলোয়াড়দের জন্যও ভালো। কারণ তারা ভাববে ১৫০ কিলোমিটার গতির বল আমি খেলছি, আমার জন্য ম্যাচে খেলাটা সহজ হবে। নিজ দলের খেলোয়াড়দেরও এটা উপকৃত করবে (নাহিদ রানা থাকলে)।

পাকিস্তান সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাহিদ রানা। তার অনবদ্য বোলিংয়েই পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ, যা দলকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে নিয়ে এসেছে।

আরটিভি/এসআর