বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ১০:১৯ পিএম
অস্ট্রেলিয়ায় চলমান এএফসি নারী এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল জাপান। যেখানে এককভাবে দাপটে দেখিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে জাপান।
বুধবার (১৮ মার্চ) সিডনিতে দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাপান। এর আগে প্রথম সেমিফাইনালে চীনকে ২–১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
ফিফা র্যাংকিংয়ের ৬ নম্বরে থাকা জাপান আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায়। ১৫ মিনিটে রিকো উয়েকি আর ২৫ মিনিটে মাইকা হামানো গোল করেন।
জাপান তৃতীয় গোলটি পায় ৭৫ মিনিটে সাকি কুমাগাইয়ের সৌজন্যে। র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া ৩–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে এক গোল শোধ করে (কাং–চায়ে রিম)। তবে ৮১ মিনিটে জাপানের রেমিনা চিবা স্কোরলাইন ৪–১ বানিয়ে ফেলেন।
আগামী ২১ মার্চ জাপান–অস্ট্রেলিয়া ফাইনাল হতে যাচ্ছে সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়। ২০১৪ ও ২০১৮ আসরে এই দুই দলের ফাইনালে জিতেছিল জাপান।
আরটিভি/এসআর