images

খেলা / ফুটবল

দেশে ফিরলেন ইরানের নারী ফুটবলাররা

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৩:৩২ পিএম

ইরানের নারী ফুটবল দল দেশে ফিরে এসেছে, যেখানে তাদের সংবর্ধনা দিয়েছে সরকার এবং জনসাধারণ। এশিয়ান কাপের সময় অস্ট্রেলিয়ায় অবস্থানকালে জাতীয় সংগীত চলাকালে চুপ থাকার কারণে সমালোচনার মুখে পড়া এই দলটি অবশেষে তেহরানে পৌঁছেছে।

দলটি মূলত এশিয়ান কাপে তিন ম্যাচেই পরাজিত হয়। তবে আন্তর্জাতিক আলোচনা তৈরি হয়েছিল তাদের অ্যাসাইলাম নেওয়ার বিষয়টি ঘিরে। অস্ট্রেলিয়ায় অবস্থানরত ইরানিরা ফুটবলারেরা সেখানে আশ্রয় নেওয়ার আহবান জানায় এবং বিক্ষোভও করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অস্ট্রেলিয়া সরকারের কাছে তাদের আশ্রয় দেওয়ার আহবান জানান। প্রথমে ৭ জন খেলোয়াড় আশ্রয় নিতে রাজি হলেও পরে পাঁচজন দেশে ফিরে আসেন।

অধিকারকর্মীদের অভিযোগ অনুযায়ী, ইরানি কর্তৃপক্ষ খেলোয়াড়দের পরিবারের ওপর চাপ প্রয়োগ করেছে। তবে তেহরান দাবি করেছে, খেলোয়াড়দের দেশে ফেরাতে অস্ট্রেলিয়া প্ররোচিত করার চেষ্টা করেছিল। দলের দুই সদস্য অস্ট্রেলিয়ায় থেকে গেলেও বাকিরা মালয়েশিয়া, ওমান এবং তুরস্কের ইস্তাম্বুল হয়ে গুরবুলাক-বাজারগান সীমান্ত দিয়ে বুধবার দেশে ফিরেছেন।

সীমান্তে ছোট একটি সংবর্ধনা অনুষ্ঠানে নারী ও শিশুসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জনতা পতাকা হাতে ফুটবলারদের স্বাগত জানাচ্ছেন। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, এরা মাতৃভূমির সন্তান, এবং ইরানের জনগণ তাদের বরণ করেছে। তারা দেশের শত্রুদের হতাশ করেছে এবং ভীতি ও বিভ্রান্তির কাছে আত্মসমর্পণ করেনি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বলেন, নারী হয়েও তারা অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। আমরা তাদের অভিনন্দন জানাতে একত্রিত হয়েছি। তিনি আরও অভিযোগ করেন, অস্ট্রেলিয়া পুলিশের হস্তক্ষেপে কিছু খেলোয়াড়কে হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন
BASAR

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম

এদিকে, জাতীয় সংগীত না গাওয়ার সমালোচনা চলাকালে পরবর্তী দুই ম্যাচে ইরানিরা জাতীয় সংগীত গেয়ে সামরিক স্যালুট দেখান। দেশে ফিরে, অস্ট্রেলিয়া সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে ৬ খেলোয়াড় ও এক কোচিং স্টাফ সেখানে থাকবেন বলে জানানো হয়েছিল, কিন্তু পাঁচজন পরে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফেরেন। অস্ট্রেলিয়ায় থাকা দুই ফুটবলারের সঙ্গে স্থানীয় ক্লাব ব্রিসবেন রোয়ার যোগ করেছে এবং তারা অনুশীলন শুরু করেছে।

আরটিভি/এসকে