images

খেলা / ফুটবল

কোর্তোয়াকে নিয়ে রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৯:২৯ পিএম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগেই ম্যানসিটিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে শেষ আটে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যানসিটিকে হারানোর আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ পেয়েছে তারা।

চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

বিবৃতিতে বলা হয়েছে, মেডিক্যাল স্টাফের সদস্যরা কোর্তোয়ার পরীক্ষা করেছিল আজ। ডান ঊরুর সামনের বড় পেশির একটি অংশে চোট লেগেছে তার। অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন
LIy_20260317_192118571

এবার বাতিল হলো মিশর ও স্পেনের ম্যাচ

ক্লাবের পক্ষ থেকে সেরে উঠার নির্দিষ্ট সময় না উল্লেখ করলেও আগামী মাসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। দুই লেগের কোনোটিতেই খেলতে পারবেন না তিনি। এমনকি সেমিফাইনালে উঠলেও তাকে পাওয়া নিয়ে সংশয় আছে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চোট পাওয়ায় মাঝপথে তাকে বদলি করা হয়েছিল। আপাতত তার জায়গায় আন্দ্রে লুনিন রিয়াল মাদ্রিদের গোলবার সামলাবেন। তবে কোর্তোয়াকে না পাওয়া ক্লাবটির জন্য বড় ধাক্কাই বলা যায়।

শুধু ক্লাব নয়, একই সময়ে আন্তর্জাতিক ফুটবলেও কোর্তোয়াকে পাওয়া যাবে না। এ মাসেই প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। এই দুটি ম্যাচেও খেলতে পারবেন না কোর্তোয়া।

আরটিভি/এসআর