images

খেলা / ক্রিকেট

শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৪:৫৮ পিএম

চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দলটির নেতৃত্বে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের সূচি ইতোমধ্যেই প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সূচি অনুযায়ী, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকায়তে। 

অন্যদিকে, অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে। 

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডের। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে। 

একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি:

১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন

২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায়। 

একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি :

৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

আরও পড়ুন
LIpy

যুবাদের হেড কোচ হতে চান হান্নান সরকার

২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করেছিল।

আরটিভি/এসকে