images

খেলা / ক্রিকেট

ঈদ স্পেশাল ডিশে বাবর আজম, নিজ হাতে বানালেন শির খুরমা

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৫:৪৩ পিএম

ক্রিকেট মাঠের ব্যস্ততার বাইরে এবার ভিন্ন এক ভূমিকায় দেখা গেল পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে। পবিত্র ঈদ উপলক্ষে তিনি নিজ হাতে প্রস্তুত করেছেন ঐতিহ্যবাহী মিষ্টান্ন ‘শির খুরমা’।

শনিবার (২১ মার্চ) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন বাবর। ভিডিওতে দেখা যায়, বেশ মনোযোগ দিয়ে সেমাই, দুধ ও নানা উপকরণ দিয়ে জনপ্রিয় এই ডেজার্টটি তৈরি করছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে বাবর লিখেছেন, ‘Meethi Eid signature, Eid Mubarak’ যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার এই ভিন্নধর্মী উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন বাবর আজম। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও অংশ নিতে পারেননি এই তারকা ব্যাটার।

আরও পড়ুন
BD-VS-AUST

শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

তবে মাঠের বাইরে থাকলেও ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখতে ভিন্নভাবে হাজির হচ্ছেন তিনি এবার যেমন রান্নাঘরে ঈদের বিশেষ আয়োজন নিয়ে।

আরটিভি/এসকে