শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১২:৪২ পিএম
পাকিস্তানের পেসার নাসিম শাহ সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত এক পোস্ট করেছিলেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচের সময় এই ঘটনা ঘটে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়াম। তিনি খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় হয় এবং সব দলের প্রতি শুভেচ্ছা জানান।
কিন্তু কিছুক্ষণ পর নাসিম শাহের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়, যেখানে লেখা হয়েছিল, লর্ডসে তাকে এমন রাণীর মর্যাদা দেয়া হচ্ছে কেন? এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেট মহলে আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে নাসিম শাহ জানিয়েছেন, এটি তার ব্যক্তিগত মন্তব্য নয়, বরং তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। তিনি পুনরায় পোস্ট করে জানান, তার অ্যাকাউন্ট সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। পিসিবির একটি রিটুইটও ভাইরাল হওয়ার পরপরই পোস্টটি মুছে ফেলা হয়।
আরটিভি/এসকে