images

খেলা / ফুটবল

বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড প্রায় চূড়ান্ত: আনচেলত্তি

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১২:০৭ পিএম

ব্রাজিল জাতীয় দলের হেড কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপে দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে জাতীয় দলের দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকা তারকা ফরোয়ার্ড নেইমারকে স্কোয়াডে রাখা নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।

মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে নেইমারের অনুপস্থিতি নিয়ে বেশ আলোচনা হয়। অনেক বিশ্লেষক এটিকে তার জাতীয় দলে ফিরে আসার শেষ প্রচেষ্টার সঙ্গে তুলনা করেছেন। তবে ৩৪ বছর বয়সি সান্তোস তারকা বারবার জানিয়েছেন, তিনি বিশ্বকাপে খেলতে চান।

আনচেলত্তি সোমবার (৩০ মার্চ) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, গত বছর এখানে কাটানো সময় ইতিবাচক ছিল। আমরা আগেই কোয়ালিফাই করেছি। খেলায় অনেক নতুন খেলোয়াড়ের মূল্যায়ন করেছি। আজ আমাদের একটি স্পষ্ট ধারণা আছে; (বিশ্বকাপের) প্রথম ম্যাচের লাইনআপ এবং চূড়ান্ত দল প্রায় ঠিক করে ফেলেছি। 

দলের প্রীতি ম্যাচগুলো ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মূলত স্টার্টিং ইলেভেন যাচাইয়ের জন্য আয়োজন করা হয়েছিল। তবে ডিফেন্সে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরির কারণে আনচেলত্তি তার পূর্ণ পরিকল্পনা পরীক্ষা করতে পারেননি। এছাড়া দলের তরুণ তারকা এস্তেভাও ইনজুরির কারণে বাইরে রয়েছেন। রাফিনহা ফ্রান্স ম্যাচে চোট পেয়েছেন এবং নেইমারকেও স্কোয়াডে ডাকা হয়নি।

ফলে, নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত। আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, ব্রাজিল হেক্সা জয়ের পথে এগোবে।

আরও পড়ুন
bff

সন্ধ্যায় সিঙ্গাপুর পরীক্ষা বাংলাদেশের

ফিফা ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সীমা মে ৩০, কিন্তু আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিল দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ১৮ মে ঘোষণা করা হবে। এই হিসেবে নেইমারের হাতে আনচেলত্তির মন জয় করার জন্য দুই মাসের কম সময় বাকি। 


আরটিভি/এসকে