images

খেলা / ফুটবল

নিজেকে প্রমাণ করার মিশনে আরও এক বাধা নেইমারের

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০২:৫৬ পিএম

আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করে নিতে মরিয়া হয়ে উঠেছেন নেইমার জুনিয়র। সবশেষ রেমোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সান্তোসকে জয় এনে দিয়েছেন তিনি। দলকে জেতালেও এদিন রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ব্রাজিলিয়ান সিরি-আ’তে রেমোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে সান্তোস। ম্যাচে গোল না পেলেও সান্তোসের দুটি গোলেই বড় অবদান রেখেছেন নেইমার। 

ম্যাচের ৪০ মিনিটে তার বাড়ানো নিখুঁত পাস থেকে বল জালে জড়ান সতীর্থ থাচিয়ানো। ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে নেইমারের পাস থেকে গঞ্জালো এসকোবার ও ময়জেসের রসায়নে দ্বিতীয় গোলটি পায় সান্তোস। 

আরও পড়ুন
Gabriele_Gravina

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

তবে জয়ের আনন্দ ম্লান হয় ৮৭ মিনিটে, যখন প্রতিপক্ষের ফাউলের প্রতিবাদ করতে গিয়ে রেফারি সাভিয়ো পেরেইরা সাম্পাইওর কাছ থেকে হলুদ কার্ড দেখেন নেইমার।

ম্যাচ শেষে রেফারি স্যাভিও খেলোয়াড়দের সম্মান করতে জানেন না বলে অভিযোগ করেন নেইমার। তার ভাষ্য, স্যাভিও এমনই। তিনি খেলায় তারকা হতে চান। খেলোয়াড়দের তিনি সম্মান করতে জানেন না। তিনি কথা বলতে চান না। সবকিছু একাই নিয়ন্ত্রণ করতে চান তিনি।

এক ম্যাচ বেঞ্চে বসে থাকা নেইমারের বড় ক্ষতিও বলা যেতে পারে। কারণ, সামনেই বিশ্বকাপ। ১৮ মে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করবেন। এমন পরিস্থিতিতে নেইমারের জন্য প্রতিটি ম্যাচই ছিল প্রমাণের মঞ্চ। 

ইএসপিএন-এর সূত্র মতে, আনচেলত্তি নাকি ইতোমধ্যেই দল চূড়ান্ত করে ফেলেছেন। এমন পরিস্থিতিতে নেইমারের জন্য প্রতিটি ম্যাচই ছিল প্রমাণের মঞ্চ। তবে আগামী রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ১৩ নম্বরে থাকা সান্তোসকে।

আরটিভি/এসআর