শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০১:৩৩ পিএম
নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিলেন সাবিনারা। এবার সেই অপেক্ষায় রয়েছেন অনূর্ধ্ব-২০ পুরুষ দলের ফুটবলাররা। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় রেনান-সুলিভানদের জন্য ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফুটবলারদের বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ফুটবলারদের সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে।
সাফজয়ী ফুটবলারদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক।
এদিকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। তবে টাকার অংক এখনও জানানো হয়নি।
এর আগে গতকাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি টাইব্রেকারে গড়ানো টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। গোলকিপার মাহিন ভাগ্য পরীক্ষার সেই মুহূর্তে একটি শট রুখে দেন। আর শেষ শটে পানেনকা কিকে গোল করে রোনান বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন।
আরটিভি/এসআর